১২ ফেব্রুয়ারি সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

বর্তমানে যেসব দল আছে তাদের মধ্যে বিএনপির একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসুন ১২ তারিখ সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে ভোট দেই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধুপখোলা মাঠে এবারের নির্বাচনের সর্বশেষ প্রচারণা জনসভায় তিনি একথা বলেন।
এ সময় তিনি ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আপনারা যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেন আমরা নির্বাচনের পরদিন থেকেই দেশ গঠনে সবাই মিলে হাত দেবো। এ সময় পুরান ঢাকার গ্যাস সংকট, বুড়িগঙ্গা নদীর দূষণ রোধসহ নানা পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।
এএএম/এমএন