জনগণের রায় মেনে নেব, যে জিতবে তার সঙ্গেই কাজ করবো

জনগণ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, নির্বাচনে কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। সবাই এলাকার উন্নয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের যে বিজয়ী হবেন, আমি তার সঙ্গেই মিলেমিশে কাজ করতে চাই। জনগণ ভোটের মাধ্যমে যে রায় দেবে, সেটি মেনে নেবো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলে, ভোটের পরিবেশ খুবই সুষ্ঠ রয়েছে। জনগণ দীর্ঘ ১৭ বছর পর নিজেদের ভোট দিতে পেরে খুবই আনন্দিত। আমি আমার বিজয়ী হওয়ার ব্যাপারে কোন ধরনের চ্যালেঞ্জ দেখছি না।
তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। আমি এখানেই বেড়ে উঠেছি। এখানের সমস্যা ও সম্ভাবনার কথা আমি সবার চেয়ে ভালো জানি। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। যদি বিজয়ী নাও হতে পারে যে বিজয়ী হবেন তার সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।
বিএনপির এই নেতা বলেন, কোথাও কোন ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলার খবর পাইনি। আশা করছি এখন পর্যন্ত যেমন সুষ্ঠু ভোটের পরিবেশ দেখতে পাচ্ছি, সারাদিন তা বহাল থাকবে।
এমএমএইচ/এমএসএ