মির্জা আব্বাসের ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রতিদ্বন্দী মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শনে গেছেন৷
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিদর্শনে যান তিনি।
এই কেন্দ্রেই ভোট দিতে আসবেন বিএনপি নেতা মির্জা আব্বাস৷
জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন৷ তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন৷
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএম/এমএসএ