স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে মো. সারজিস আলমকে চেয়ারম্যান ও সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাড. মঞ্জিলা ঝুমা।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।
এমএসআই/এসএইচএ