বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হলেও তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে কোনো রিপোর্ট সামনে আসেনি। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ পেয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে জাতির দায় মোচন হবে। আমরা আশা করি, এই সরকার বিচার করতে পারবে। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, বরং মূল হোতাদের যেন বিচার হয়, আমরা সেটাই চাই।
ওএফএ/এমএসএ
