• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ মার্চ ২০২৬, ২১:১২
অ+
অ-
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান করবো উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন।

আজ (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

যুদ্ধের অভিঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানী সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ
নির্বাচনী এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাস রুখতে হটলাইন চালু করলেন প্রতিমন্ত্রী

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেইউ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল