• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ মার্চ ২০২৬, ২১:৪৩
অ+
অ-
জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।

বিজ্ঞাপন

রোববার (২৮ ফেব্রুয়ারি) দলীয় প্যাডে জারি করা এক আনুষ্ঠানিক নিয়োগপত্রের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মীর আহমাদ বিন কাসেম আরমান একজন সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজ্ঞ হিসেবে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি যে অঙ্গীকার প্রদর্শন করেছেন, তা বিবেচনায় নিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি বিরোধীদলীয় নেতার পক্ষে আন্তর্জাতিক বিষয়ে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন। কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং বিদেশি সরকার ও বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করা হবে তার অন্যতম প্রধান কাজ।

ডা. শফিকুর রহমান চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা, সুশাসন, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বৈশ্বিক ইস্যুগুলোতে ব্যারিস্টার আরমান নীতিনিষ্ঠ ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার আরমান হিসেবে পরিচিত মীর আহমাদ বিন কাসেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালের ৯ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহৃত হওয়ার পর দীর্ঘ আট বছর তিনি ‘আয়নাঘর’ নামক একটি গোপন বন্দিশালায় আটক ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, ৬ আগস্ট তিনি মুক্তি পান।

এদিকে, আজ (মঙ্গলবার) দুপুরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে জামায়াত আমিরের নবনিযুক্ত পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

জেইউ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতডা শফিকুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা