মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল রাতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
একইসঙ্গে তিনি রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
শায়রুল কবির খান আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন– মির্জা আব্বাসকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে চিকিৎসা দেওয়া হবে।
এএইচআর/বিআরইউ