বিজ্ঞাপন

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

অ+
অ-
স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) এক শোক বিবৃতিতে তিনি এই শোক জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, আজ ২৮ মার্চ সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।

শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন সহধর্মিণী হিসেবে পরিবার ও সমাজে দিলারা হাফিজ যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।

জেইউ/বিআরইউ