সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা বরখেলাপ করে সংকট তৈরি করছে।
দেশের অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার লুকোচুরি করছে। সরকারের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে; অথচ বাস্তব অবস্থা সম্পূর্ণ ভিন্ন। লুকোচুরি না করে সত্যটা জনগণের সামনে তুলে ধরুন।
তিনি বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চাইছে। গণঅভ্যুত্থান করা যুবসমাজ এখনও জীবিত। অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও ইস্পাতকঠিন। তবে আন্দোলনে বিশৃঙ্খলা বা ভায়োলেন্স করতে এলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বিজ্ঞাপন
সমাবেশে তিনি বলেন, সরকার সব জায়গায় দলীয় লোক ও হেরে যাওয়া ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে নিরপেক্ষতা হারিয়েছে।
জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুবসমাজকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।
এএসএস/এমএসএ
