বিজ্ঞাপন

জামায়াত আমির

জুলাই শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না

জুলাই শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না

জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, ‘জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। কোনও অপশক্তির কাছেই তারা নতি স্বীকার করবেন না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের মুক্তির সনদ। যারা এই আন্দোলনের চেতনাকে নস্যাৎ করতে চায় এবং শহীদদের রক্তের অবমাননা করে পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হবে।’

গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ১১ দলীয় জোট যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ এবং সংসদ উভয় জায়গাতেই তাদের সোচ্চার ভূমিকা থাকবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলের কোনও বিশ্রাম নেই।’

একটি বৈষম্যহীন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যেই ১১ দল কাজ করছে বলে দাবি করেন জামায়াত আমির।

ওএফএ/জেআই