বিজ্ঞাপন

রাজধানীতে এনসিপিতে প্রায় দেড় হাজার মানুষের যোগদান

রাজধানীতে এনসিপিতে প্রায় দেড় হাজার মানুষের যোগদান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় যোগদান করেছেন শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রায় দেড় হাজার মানুষ। 

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে একটি যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহবুব সজিব ভূঁইয়া, মুখ্য সংগঠক ( উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ দলের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা।

এমএসআই/জেআই /এমএন