বিজ্ঞাপন

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত রাজধানীর ১৬টি স্পটে এসব বিতরণ করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫-টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬-টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান। 

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে। 

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এএএম/বিআরইউ