বিজ্ঞাপন

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন গিয়াস উদ্দীন মামুন

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন গিয়াস উদ্দীন মামুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন সাবেক কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন মামুন।

বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নতুন এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত গিয়াস উদ্দীন মামুন মাঠপর্যায়ের সবার মাঝে একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে।

রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। বিশেষ করে বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আলোচনায় ছিলেন। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, স্লোগান এবং সাংগঠনিক তৎপরতার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন ও জুলাই আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা এবং বিগত ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও মাদারীপুর জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের দায়িত্ব পালন করেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে গিয়াস উদ্দীন মামুনের অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এএএম/আরএফ/এসএম

বিজ্ঞাপন