দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আল আমিনকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে, ওই ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয়কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) যুবদল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ইতোমধ্যে এই আদেশ কার্যকর করেছেন। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবের পরামর্শক্রমেই এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া ও বার্তা পাঠানো হয়েছে।
এএএম/এসএএস/এসএম
