দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সোমবার (২২ জুন) মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, আগামী ২৬ জুন অনুষ্ঠাতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়।
এমএসআই/জেআই/
