মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী সহিংসতারোধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তবে, সেনা মোতায়েনে দ্বিমত পোষণ করে তিনি বলেন, যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে সেই শক্তি মোকাবিলায় এখন সেনা দরকার আছে বলে মনে করি না।
সোমবার (২২ জুন) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পরে বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশ গঠনের কাজ চলছে। এই সময়ে জাতি আর কোনো অস্থিরতা চায় না। ২৩ জুন পরাজিত স্বৈরশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে সেই বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
প্রশ্ন রেখে মাওলানা ইউনুস আহমদ বলেন, সেনা মোতায়েন করার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। উৎখাতের দুই বছর পরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা করার এই মাত্রার সক্ষমতা আছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ বিষয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে সেই শক্তি মোকাবিলায় এখন সেনা দরকার আছে বলে মনে করি না।
মাওলানা ইউনুস আহমদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান রেখে বলেন, জাতির এঙ্গ আপনারা যে অপরাধ করেছেন তার দায় স্বীকার করুন। অপরাধ স্বীকার করে নিন। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। যারা অপরাধের সঙ্গে জড়িত তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। তা না করে যদি আপনারা সহিংসতা করতে চান তাহলে আপনাদের বিস্মৃতি আরো ত্বরান্বিত হবে।
জেইউ/জেডএস
