২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (৩০ জুন) মিছিলটি নটরডেম কলেজ থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুসহ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা।
এএইচআর/এমএন
