বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন যারা

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন যারা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্যদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর আগে গত ২৭ জুন মজলিশে শুরার বিশেষ অধিবেশনে গঠিত হয়। সেই বৈঠকে দলের আমির ৪৮ সদস্যের কমিটি ঘোষণা করেন।

শনিবার (৪ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেন।

এ সময়ে তিনি বলেন, দলের সভাপতি মন্ডলির সাথে পরামর্শ করে এবং দলীয় প্রধান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের অনুমোদন ক্রমে এই দপ্তর বন্টন করা হয়েছে।

কে পেলেন কোন দপ্তর

আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ-মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগ-মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, খুলনা বিভাগ-প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, রাজশাহী বিভাগ-শেখ মুহাম্মদ নুরুন নাবী, বরিশাল বিভাগ-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগ-হাফেজ মাওলানা মাহমুদুল হাসান রংপুর বিভাগ-শেখ মুহাম্মাদ আল-আমিন, ময়মনসিংহ বিভাগ হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, কুমিল্লা বিভাগ হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, ফরিদপুর বিভাগ- ইঞ্জিনিয়ার শেখ মারুফ৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।

এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন–  মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, আতিকুর রহমান মুজাহিদ, মুফতি মানসুর আহমাদ সাকী, কে এম শরীয়তুল্লাহ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুহাম্মদ সেলিম মাহমুদ, মুহাম্মদ আল ইকবাল, কে এম বিল্লাল, আবুল মোকাররম মো. কামাল উদ্দীন।

জেইউ/বিআরইউ