বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
তিনি বলেছেন, ফ্যাসিবাদের আমলে নিপীড়িত মানুষের পাশে তিনি আইনি সহায়তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।
রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।
শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। আইনজীবী হিসেবে একজন সফল ও বিজ্ঞ আইনবিদ ছিলেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। ফ্যাসিবাদের আমলে নিপীড়িত মানুষের পাশে তিনি আইনি সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ-র কাছে দোয়া করি, মহান আল্লাহ যেনো তার সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উঁচুস্থানে জায়গা দেন।
পীর সাহেব চরমোনাই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের জন্য সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক কামনা করেন।
জেইউ/বিআরইউ
