বিজ্ঞাপন

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জিয়া পরিষদ ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) ডেসকোর প্রশিক্ষণ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসুদ।

তিনি বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি তৈরি করেছিলেন।

আব্দুল্লাহ হিল মাসুদ বলেন, দেশের গণতন্ত্র সংকটে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
জিয়া পরিষদের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।

ওএফএ/এসএএস