বিজ্ঞাপন

শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় নয়াপল্টনস্থ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, মীর সরাফত হোসেন সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন স্তরের মহানগর ও কেন্দ্রীয় নেতারা।

এএএম/এসএএস