বিজ্ঞাপন

হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের মশাল মিছিল করেছে। আজ বৃহস্পতিবার (৩০জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি বের করা হয়। 

এসময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মশাল মিছিলে অংশ নেন। মশাল মিছিলে হবিগঞ্জের ছাত্রশক্তির নেতা 'আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দে' স্লোগান দেওয়া হয়।

এমএসআই/এনটি