হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে যান তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসআই/এমএন
