বিজ্ঞাপন

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য। 

এর আগে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি করতে গেলে তাদের আটকে দেয় পুলিশ।

পুলিশের বাধার মুখেই সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ জোটের নেতারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টা ৫০ মিনিট থেকে অবস্থান নেন তারা। 

তাদের সামনে পুলিশ অবস্থান করছে। 

এদিকে, তেল দেয়, গ্যাস দেয়, নইলে গদি ছাইড়া দেয় স্লোগানে সচিবালয়ে এলাকা উত্তপ্ত দেখা যায়। 

এর আগে এদিন বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।

অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। 

এমএসআই/এমএসএ 

বিজ্ঞাপন