বিজ্ঞাপন

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র নির্বাচন কার্যালয়ে জমা দিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে নির্বাচন কার্যালয়ে তা এসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে জন্য প্রস্তাবক হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হুইপ মিয়া নুরুদ্দিন অপু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম  আজাদ প্রমুখ।

এমএসআই/এসএম