বিজ্ঞাপন

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা চলছে

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা চলছে

বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা শুরু হয়েছে। 

সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদকদের সঙ্গে জামায়াত আমির মত বিনিময় করছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হচ্ছে বলে সভা সূত্রে জানা গেছে।

মতবিনিময় সভায় কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং জামায়াত আমির ও দলের নেতারা কী বক্তব্য দিয়েছেন, তা সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সভা সূত্রে জানা গেছে, সভায় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ডেইলি স্টারের মাহফুজ আনাম, সময়ের আলোর সৈয়দ শাহ নেওয়াজ করিম, নয়া দিগন্তের সালাহ উদ্দিন বাবর, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, যায়যায়দিনের শফিক রেহমান, দেশ রুপান্তরের মুস্তাফিজ শফি, খবরের কাগজের মোস্তফা কামাল, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি ওয়াদার শফিকুল আলম, আজকের পত্রিকার কামরুল হাসান, ঢাকা মেইলের হারুন জামিল, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান সোহেল, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, আমার দেশের মাহমুদুর রহমান, মানবকন্ঠের শহীদুল ইসলাম, আগামীর সময়ের মোস্তফা মামুন, ভোরের ডাকের কে এম বেলায়েত হোসেন, কালবেলার সন্তোষ শর্মা, ইত্তেফাকের তাসমিমা হোসেন, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ডেইলি ইভিনিং নিউজের এবিএম সেলিম আহমেদ, দৈনিক এদিনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার উপস্থিত রয়েছেন।

জেইউ/এনএফ