• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২১, ১৬:২৬
অ+
অ-
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি

যেসব পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে, সেগুলো পরিদর্শনে যাবে বিএনপি। এজন্য দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটো দ্রুত এলাকাগুলো সফর করে কেন্দ্রে প্রতিবেদন দাখিল করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইন্টারনেটসহ ডিজিটাল সব মাধ্যম নিয়ন্ত্রণ করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সরকার ক্ষমতার অপপ্রয়োগ চালাচ্ছে বলে এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সভায় জনগণের মৌলিক অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়। এই বিষয়ে পরবর্তীতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।’

এএইচআর/এমএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’