বিজ্ঞাপন

মালয়েশিয়াতে কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়াতে কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়াতে নির্মাণাধীন একটি ভবনে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার জালান আমপাংয়ের নির্মাণধীন অক্সলে টাওয়ারের ৫১তম তলায় গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।  

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে ভবনটির ৫১তম তলায় কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজন চাপা পড়ে আছেন। 

একটি বিবৃতিতে তিনি আরও বলেন,ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারে  কংক্রিট কাটতে হয়। সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।  

ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বয়স ৩৫ বছর। 

সূত্র : দ্য মালয়েশিয়ান রিজার্ভ।  

এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।