• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে কুয়েতের সঙ্গে চুক্তি সই

কুয়েত প্রতিনিধি
৩ জুন ২০২৩, ০৫:৩৪
অ+
অ-
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে কুয়েতের সঙ্গে চুক্তি সই

দক্ষ জনশক্তি নিয়োগে প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে জিটুজি চুক্তি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

বিজ্ঞাপন

এ চুক্তির ফলে শিগগিরই দেশটিতে নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি।

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে গড়ে উঠছে বহুতল ভবন, নতুন করে তৈরি হচ্ছে রাস্তাঘাট, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতাল। এসব কাজে দেশটির শ্রম বাজারে জনশক্তির চাহিদা বেড়েই চলেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন শ্রমবাজার খুঁজছে দূতাবাস।

গতবছর থেকে নার্স নিয়োগের মধ্যদিয়ে কুয়েতে দক্ষ জনশক্তির দ্বার খুলেছে। তারা কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বছর যেতে না যেতেই নতুন করে যোগ হয়েছে জিটুজি চুক্তি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুবই সম্ভবনাময় একটি খাত। এর মাধ্যমে প্রথমবারের মতো সরকারিভাবে কুয়েতে আসতে পারবে নার্স ও টেকনেশিয়ান।

দীর্ঘদিনের প্রচেষ্টার পর ৩১ মে প্রথমবারের মতো কুয়েতের সাথে বাংলাদেশের জিটুজি চুক্তি সই হলো।

কুয়েতে বর্তমানে দুই লাখ ৬০ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস করছেন। তবে অনেকের পেশাগত প্রশিক্ষণ নেই। সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের সঠিক প্রশিক্ষণ দিতে পারলে কুয়েতের বাজার দখল করতে পারবে বাংলাদেশ। আর এতে দেশে বাড়বে রেমিট্যান্স প্রবাহ।

বিজ্ঞাপন

ওএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত