• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ভুয়া সনদ ব্যবহার করে আমিরাতে ভিসা জটিলতায় বাংলাদেশিরা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২১ অক্টোবর ২০২৩, ১৮:৫২
অ+
অ-
ভুয়া সনদ ব্যবহার করে আমিরাতে ভিসা জটিলতায় বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটির ভুয়া সনদ ব্যবহার করে ভিসা লাগানোয় দেশটিতে প্রবাসীদের ভিসা জটিলতার সৃষ্টি হয়েছে। প্রতারক চক্রের কারণে দেশের সম্মানও ক্ষুন্ন হয়েছে। তবে সঠিক পন্থায় সরাসরি কাজের ভিসা নিয়ে আমিরাতে আসা যাচ্ছে।

বিজ্ঞাপন

দুবাইয়ের মুতিনা অঞ্চলে বাংলাদেশি মালিকানাধীন ফুড কর্নার রেস্টুরেন্টের উদ্বোধনকালে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার আশিষ কুমার সরকার, রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ কাইয়ুম হোসেন জুয়েল, ফারজানা শাম্মী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, শেফালী আকতার আখি, মমিন হোসেন গাজী, মাহফুজুর রহমান প্রমুখ। 

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব আমিরাতের কোনো ভিসাই বন্ধ নেই। সঠিক জায়গায় ভিসা নিয়ে দূতাবাস কিংবা কনস্যুলেটের লেবার উইং থেকে সত্যায়িত করে তবেই দেশ থেকে আসতে হবে তাকে। 

বিজ্ঞাপন

তবে শ্রমিক ভিসা বন্ধের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী হচ্ছে সব ভিসাই।

তিনি বলেন, আমিরাতের ভিসায় এখন শ্রেণিবিন্যাস রয়েছে। সাধারণত ভিজিট ভিসায় এসে কাজের ভিসায় পরিবর্তন করা যায় না। তবে ভিজিট ফর জব সিকার নামের ভিসা নিয়ে স্কিল লোকেরা এসে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করতে পারেন। এছাড়া স্কিল ভিসা তো চালুই রয়েছে।

সাধারণ প্রবাসী ও দেশ থেকে আমিরাতে আসতে আগ্রহীদের দালালদের থেকে সাবধান হতেও পরামর্শ দেন রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ কাইয়ূম হোসেন জুয়েল প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান