• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

শিগগিরই সৌদি প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু হচ্ছে

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৬:০০
অ+
অ-
শিগগিরই সৌদি প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু হচ্ছে

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই জাতীয় পরিচয়পত্র সেবা চালু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (২৬ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা চালু সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৮ লাখ অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে।

রাষ্ট্রদূত বলেন, আশা করছি খুব দ্রুত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান চালু করা সম্ভব হবে। সবার হাতে স্মার্টকার্ড পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে।

বিজ্ঞাপন

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার নির্মাণে সবাইকে স্মার্টকার্ড প্রদান জরুরি। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের স্মার্টকার্ড সেবা প্রদানে দূতাবাস প্রস্তুতি নিচ্ছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিএ প্রজেক্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম স্মার্টকার্ড প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রবাসীরা কীভাবে স্মার্টকার্ডের জন্য আবেদন করবেন, ফরম পূরণ করে দূতাবাসে জমা দেবেন তার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে বর্তমানে শুধু নতুন আবেদন গ্রহণ করা হবে। সংশোধনের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।

বিজ্ঞাপন

সভায় নির্বাচন কমিশনের উপ-প্রকল্প পরিচালক মেজর মামুন-অর-রশিদ এনআইডি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্টকার্ড তুলে দেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, যা বাংলাদেশ থেকে প্রস্তুত করে আনা হয়েছিল। এসময় প্রবাসীরা দ্রুত স্মার্টকার্ড প্রদানের দাবি জানান এবং দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে যাদের পাসপোর্টে বয়স বা নাম ভুল রয়েছে জাতীয় পরিচয়পত্রে তা সংশোধন করে দেওয়ার দাবি জানানো হয়।

এনআই/এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিসৌদি আরবআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা