• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় বাংলাদেশিসহ ৫ শতাধিক আটক

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি 
২১ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩
অ+
অ-
মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় বাংলাদেশিসহ ৫ শতাধিক আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা’ খ্যাত কতোরায়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১ এক হাজার সদস্য অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
‘মিনি ঢাকা’ খ্যাত কতোরায়ায় ব্যবসা পরিচালনাকারীরা স্থানীয়দের মতো ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করে- এমন অভিযোগের ভিত্তিতে বিদেশিদের ওপর অভিযান চালানোর জন্য বেলা ১১টা থেকে এলাকাটি ঘিরে রাখে দেশটির আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী।
 
স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ান বলছে, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সশস্ত্র এবং বিশেষ সরঞ্জাম সঙ্গে নিয়ে রাস্তার চারটি ব্লকে প্রবেশ করে এবং গোটা এলাকা অবরুদ্ধ করে রাখে।

ওই এলাকায় অসংখ্য বিদেশিদের আগমন এবং বিদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি, প্রাইভেট ক্লিনিকসহ অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা ও শৃঙ্খলায় আনতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

অভিযানের পর সাংবাদিকরা দেখতে পান দুপুর ১টা পর্যন্ত অন্তত ৫০০ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারসহ অনেক দেশের নাগরিক রয়েছেন। আকস্মিক অবরোধের কারণে পালাতে ব্যর্থ হন এসব বিদেশি নাগরিক।

বিজ্ঞাপন

আটক সব বিদেশিকে ডকুমেন্ট পর্যালোচনার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাচাই শেষে দোষীদের আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ছেড়ে দেওয়া হবে।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবরআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০