• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আকামা ছাড়াই ওমানে ব্যবসা করার সুযোগ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭
অ+
অ-
আকামা ছাড়াই ওমানে ব্যবসা করার সুযোগ

ওমানে রেসিডেন্সি কার্ড বা আকামা ছাড়াই কোম্পানি স্থাপনের মাধ্যমে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। এজন্য বিনিয়োগকারীদের কোনও মূলধন দেখানোর প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। দেশীয় অর্থনীতি চাঙ্গা করা এবং আন্তর্জাতিক ব্যবসাকে আকৃষ্ট করার লক্ষ্যে দেশটির এমন উদ্যোগ।

এতে বলা হয়, বিদেশি বিনিয়োগকারীদের ন্যূনতম মূলধন দেখানোর প্রয়োজন ছাড়াই ১০০ শতাংশ মালিকানার অনুমতি দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পারমিট জারি করা হবে।

এজন্য আগ্রহী বিদেশি বিনিয়োগকারীকে বিনিয়োগ করার জন্য ওমান বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইট www.business.gov.om-এ লগইন করে ‘অনাগরিক/অনাবাসী’ বিকল্পটি নির্বাচন বা রেজিস্ট্রেশন করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ‘ওমান বিজনেস প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে নিজ দেশ বা দূর থেকে ওমানে কোম্পানি স্থাপন বা ব্যবসা শুরু করতে পারবেন।

বিজ্ঞাপন

দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, বিনিয়োগকারীদের আবেদনটি মন্ত্রণালয় যাচাই করবে এবং তাদের একটি পাসওয়ার্ড পাঠাবে, যা তাকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে এবং তার ব্যবসা শুরু করতে সক্ষম করবে।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০