• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ

আনোয়ার হোসেন মামুন, কাতার প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:০৮
অ+
অ-
কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দ্রুত ও সহজে দেওয়ার লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) থেকে এই কনস্যুলার সেবা সপ্তাহ শুরু হয়েছে। সেবা সপ্তাহ চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষ্যে স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ নতুনরূপে সাজানো হয়। এছাড়া, স্থানীয় সময় দুপুর একটায় এ উপলক্ষ্যে দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 

যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ— এসব সেবা দেবে দূতাবাস।

বিজ্ঞাপন

এসময় বিপুলসংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কাতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার