• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমেরিকায় বিজনেস কনসালট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন হবিগঞ্জের নাবিল

তোফায়েল রেজা সোহেল, মিশিগান থেকে
২৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৮
অ+
অ-
আমেরিকায় বিজনেস কনসালট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন হবিগঞ্জের নাবিল

আমেরিকার ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর ডিগ্রি লাভ করলেন আলী রেজওয়ান আহমদ খান নাবিল। তিনি কম্পিউটার সায়েন্সে এ সাফল্যে অর্জন করেছেন। নাবিল কৃতিত্বের স্বাক্ষর রাখায় পরিবারের সদস্যসহ স্বজনরা দারুণ খুশি।

বিজ্ঞাপন

সম্প্রতি ইউনিভার্সিটি অব মিশিগান অ্যানবার ক্যাম্পাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত সমাবর্তনে তার পরিবারের সদস্যসহ স্বজনরা অংশগ্রহণ করেন। তারা নাবিলের সাফল্যে গর্বিত ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নাবিল ঢাকা পোস্টকে জানান, তিনি শিল্প-বাণিজ্যের ওপর একজন সফল একীভূতকরণ ও অধিগ্রহণ (মার্জার এবং এক্সিকিউশন) কনসালট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য দেশবিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিবারের সদস্যদের উৎসাহ তার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন নাবিল।

বিজ্ঞাপন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের পুরান তোপখানা মহল্লার আলী আকবর খান ও খালেদা খানমের একমাত্র ছেলে নাবিল। তিনি ২০০৯ সালে পরিবারের সঙ্গে আমেরিকায় যান। থার্ড গ্রেটে ভর্তি হন হ্যামট্রামিক সিটির ডেকিসন ওয়েস্ট ইলিমেন্টারি স্কুলে। এরপর ডেট্টয়েট ক্রেসটেক হাইস্কুল থেকে স্কুল গ্র্যাজুয়েশন করেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আকবর খান চাকরিজীবনে বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া আলী আকবর খানের মেয়েরাও পড়াশোনায় মেধা ও প্রতিভার পরিচয় দিয়েছেন। বড় মেয়ে আবিদা নাসরিন খান ইভা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম সেমিস্টার দেওয়ার পর ও মেজো মেয়ে আবিদা নাজনীন খান শুভা বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আমেরিকায় চলে আসেন। তৃতীয় মেয়ে আবিদা নাজমীন খান বিভা মিশিগান ওয়েনস্টেট ইউনিভার্সিটি থেকে ইকনোমিক্সে ব্যাচেলর করেছেন। একই ইউনিভার্সিটি থেকে চতুর্থ মেয়ে আবিদা ইয়াসমিন খান লিজা কেমিস্ট্রিতে ব্যাচেলর লাভ করেন। লিজা বর্তমানে ওই ইউনিভার্সিটির ক্যামিনাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্সের ছাত্রী। পঞ্চম মেয়ে আবিদা সুলতানা বুশরা একই ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সে ব্যাচেলর করার পর সিপিএ পরীক্ষা দিয়েছেন। এছাড়া কনিষ্ঠ মেয়ে কানিজ ফাতেমা খান ২০২১ সালে ওয়েনস্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করেছেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’