• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ইতালিতে সাবেক শিক্ষার্থীসহ তিন বাংলাদেশির মৃত্যু

জমির হোসেন, ইতালি
১৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৭
অ+
অ-
ইতালিতে সাবেক শিক্ষার্থীসহ তিন বাংলাদেশির মৃত্যু
মোহাম্মদ ইসমাইল হোসেন (বামে) ও মাহবুব আহমেদ সৈকত

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে স্থানীয় একটি হাসপাতালে লিভার জনিত রোগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ইসমাইল হোসেনের বাবার নাম আবদুল মান্নান। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।

এ বিষয়ে মিলানের কনসাল (শ্রম) সাব্বির আহমেদ জানান, ইসমাইল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মারা যান। তিনি একজন সাবেক শিক্ষার্থী। 

আরেক সাবেক শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী ফিরোজের ভাষ্যমতে, তিনি ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। মৃত্যুর আগে ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সুস্থ ধারার বাংলা সংস্কৃতিচর্চার আহ্বান বিশ্ব সংগীত কেন্দ্রের
ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সংবর্ধনা
ইতালির পালেরমোতে বিজয় দিবস উদযাপন

সাব্বির আহমেদ জানান, মিলান কনসুলেট অফিস বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে মিলান কনস্যুলেট অফিস।

তিনি আরও বলেন, দুঃখের সঙ্গে বলতে হয় গত কয়েকদিনের ব্যবধানে আরও দুজন মারা গেছেন। তার মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। তার বাড়ি সিলেট জেলায়। আরেক প্রবাসী বাংলাদেশি মাহবুব আহমেদ সৈকত (৪৪), তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাবার নাম খোরশেদ আলম। সৈকতের বাড়ি নারায়ণগঞ্জ সদরের তামাক পট্টি এলাকায়।

বিজ্ঞাপন

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মিলান বাংলাদেশ কমিউনিটির পক্ষে শোক প্রকাশ করেছেন ইতালির মিলান প্রবাসী বাংলাদেশি মামুন হাওলাদার।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিপ্রবাসীদের খবরমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০