• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, অপর একজনসহ আহত ১০

জমির হোসেন, ইতালি 
৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩
অ+
অ-
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, অপর একজনসহ আহত ১০

ইতালির জেনোভায় দুই বাংলাদেশি দুর্ঘটনার শিকার হয়েছেন। এর মধ্যে শামস বাসার (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশিসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে ৪৯ বছর বয়সী এক বাংলাদেশিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নাম জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৬টায় জেনোভায় হাইওয়ে সড়কের লির্ভোরনোর কাছের কিয়াভারির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দেয়ালে ধাক্কা দেয়। এতে গাড়ির ইঞ্জিন টুকরো টুকরো হয়ে যায় এবং বিভিন্ন অংশ উড়ে রাস্তায় পড়ে। ফলে অন্য যানবাহনও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ হারালে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসারের সঙ্গে একই গাড়িতে তার ছয়জন সহকর্মী কর্মস্থল (ফিনকানতিয়েরি) লির্ভোরনো যাচ্ছিলেন।

আরও পড়ুন

প্রাধনমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জার্মান যাচ্ছে ইতালি আ.লীগ
ইতালিতে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইতালিতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

বিজ্ঞাপন

নিহত বাসারের বাবার নাম মোহাম্মদ জালাল বাসার। তার বাড়ি ঢাকার পূর্ব উত্তরার আজিমপুরে। দেশে তার স্ত্রী ও পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে মিলান কনসুলেট অফিসের কনসাল (শ্রম) সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহত বাসারের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাব্বির আহমেদ জানান, প্রশাসনিক সব কাজ শেষ হলে মিলান কনস্যুলেট অফিস এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় বাসার নিহত হওয়ায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০