• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫
অ+
অ-
ওমানে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অসুস্থ হয়ে মোহাম্মদ নুরুল আমিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সালালার কৃষি বাগানে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার স্ট্রোক হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

মৃত ওমান প্রবাসী মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের হাটহাজারী থানার ছিপাতলি এলাকার গুন্নু মিয়ার ছেলে।

জানা গেছে, নুরুলের প্রবাস জীবনের লড়াই বহুদিনের। প্রথমে যান ওমান, সুবিধা করতে না পেরে চলে যান আমিরাতে। সেখানেও কোনো দিশা না পেয়ে দেশে ফেরেন। নুরুল দেশেও ভালো কিছু করতে পারছিলেন না। বাধ্য হয়ে দেড় বছর আগে আবার ওমানে যান। সালালার একটি বাগানে কৃষি কাজ করতেন তিনি। আগামী ঈদের পর তার বাড়ি ফেরার কথা ছিল।

আরও পড়ুন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত
প্রবাসীদের ঋণ দিতে কেন এত অনীহা প্রবাসী কল্যাণ ব্যাংকের?
সাইপ্রাসে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

নুরুল আমিন দুই সন্তানের জনক। তাদের মধ্যে মেয়ে নবম শ্রেণিতে ও ছেলে ৪র্থ শ্রেণিতে পড়ে।

প্রবাসী নুরুল আমিনের মরদেহ দেশে ফেরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ওমান প্রবাসীদের মানবিক সংগঠন হাটহাজারি সমিতি।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখতে বসবে ওমান

বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখতে বসবে ওমান

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার