• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় বিএসওমের উদ্যোগে বিলিয়ার্ড-ডার্ট টুর্নামেন্ট

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৪
অ+
অ-
মালয়েশিয়ায় বিএসওমের উদ্যোগে বিলিয়ার্ড-ডার্ট টুর্নামেন্ট

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে বিলিয়ার্ড এবং ডার্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে বুকিত জলিলের কাছে স্নুকার অ্যান্ড কাফে ক্লাবে এ টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন, মালয়েশিয়া (বিএসওএম)।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার স্বনামধন্য ২৩টি ইউনিভার্সিটির বাংলাদেশি ও বিদেশি ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। বিলিয়ার্ড টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী মোহাম্মদ তাওহিদুল ইসলাম ও ডার্ট টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেছেন। এমএমইউ শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক ও বিলিয়ার্ড টুর্নামেন্টে ইউএমের শিক্ষার্থী মোহাম্মদ রাফসান ফরাজী দ্বিতীয় স্থান অর্জন করেন।

ইউটিএমের শিক্ষার্থী রাফি তৃতীয় স্থান অর্জন করেন ও ডার্ট টুর্নামেন্টে আল ইমরান (এমএমইউ) দ্বিতীয় এবং নূর মোহাম্মদ (ইউনিটেন) তৃতীয় স্থান অর্জন করেন।

আরও পড়ুন

৭৩৩ বাংলাদেশিকে বকেয়া বেতন দেওয়ার নির্দেশ মালয়েশিয়ার আদালতের
মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা কাইয়ুম
মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

বিজ্ঞাপন

বিডি কিচেন ও ওকে ডিলস পৃষ্ঠপোষকতায় এবং বিএসওএমের সভাপতি শাহ আহমেদ রেজার সভাপতিত্বে এবং ভিপি এসএম আশিবুর হাসনাত সাদী ও জিজিএস আসাদুল্লাহ আল গালিব রাব্বি, আবু বক্কর সিদ্দিক ও ক্রীড়া সম্পাদক মাশরুর করিম নাফের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা তারেকুল আলম চৌধুরী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইব্রাহিম হক চৌধুরী ও সাংবাদিক কায়সার হামিদ হান্নান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আশিবুর হাসনাত সাদী, যুগ্ম সম্পাদক ইজাজুল হাসান, আসাদুল্লাহ গালিব, মোহাম্মাদ রিয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শাফি, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক মাশরুর করিম নাফে, সাংস্কৃতিক সম্পাদক আসিফ রহমান ভুইয়া, ফারিয়া খানম ইভা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০