বিজ্ঞাপন

গ্রিসে ফাগুন উৎসবে মেতে উঠলেন বাঙালি নারীরা

গ্রিসে ফাগুন উৎসবে মেতে উঠলেন বাঙালি নারীরা

শীতের শেষে বসন্তের আগমনে নানা রঙের ফুলে-ফলে প্রকৃতি সাজে নতুন রূপে। এ বুঝি এলো বসন্ত। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রং লেগেছে সবার মনে। কবির ভাষায় পহেলা ফাল্গুন ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। প্রাচীনকাল থেকেই বাঙালি বসন্ত উৎসব পালন করে আসছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার রীতি বেশ পুরোনো।

বাঙালির সংস্কৃতিকে ধরে রাখতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি নারীদের আয়োজনে এবার যেন লেগেছিল বাংলাদেশের ফাগুন হাওয়া। পয়লা ফাল্গুনে (১৩ ফেব্রুয়ারি) নারী উদ্যোক্তা নীলা রহমানের বাসায় ফাগুন উৎসবে মেতেছিল প্রবাসী নারীরা। 

dhakapost

হলদে বরণ সাজ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দূর প্রবাসেও যেন ভেসে উঠেছে এক টুকরো বাংলাদেশ। এ যেন বিশ্বকবির ‘আজি দখিন-দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো’ আহ্বান। গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীরা রঙ-বেরঙের শাড়িতে বাসন্তী সাজে বসন্ত বরণ উৎসবে শামিল হন।

dhakapost

বসন্ত উৎসবে নারী নেত্রী নীলা রহমানের বাসায় নারীদের অংশগ্রহণে পিলো পাস খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেন নারী উদ্যোক্তা শেখ শাহীন আক্তার, শেলী রহমান, দীনা উম্মে হাবিবা, ইভা হক, মাহবুবা আক্তার, মিলি রহমান, রেশমি আক্তার, শান্তা ইসলাম, আরজুদা রহমান, মুক্তা আক্তার, সোনিয়া খানম, শিল্পী আক্তার, আফসানা লডি, মর্জিনা আক্তার, রুবিনা আক্তার, ঋুমু রহমান, মিসেস মিজান, রুমি মন্ডল ও নাছিমা সরকার। 

অনুষ্ঠানে মিস ফাল্গুন সুন্দরী নির্বাচিত হন শেলী রহমান। পিলো পাস খেলাতে প্রথম পুরস্কার অর্জন করেন ইভা হক, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন মর্জিনা আক্তার এবং তৃতীয় পুরস্কার পান উদ্যোক্তা শেখ শাহিন আক্তার।

মতিউর রহমান মুন্না/কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।