• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৫৯ জন

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬
অ+
অ-
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৫৯ জন

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেরেম্বান শহরের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে ৫৯ নথিবিহীন অভিবাসীকে আটক করেছে।

বিজ্ঞাপন

দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) সেরেম্বান সিটি কাউন্সিলের পুলিশ ও কর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানে মোট ৯৬১ জন বিদেশির বৈধ পাস যাচাই করা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, আটকদের বৈধ কাগজপত্র ছিল না। এমনকি কেউ কেউ ভিজিট পাসের শর্তের অপব্যবহার করে এবং অতিরিক্ত সময় অবস্থান করছিল।

তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের (২১), বাংলাদেশি (২০), নেপালি (৯), পাকিস্তানি (৪), ভারতীয় (২) এবং ইন্দোনেশিয়া, চীন ও উগান্ডার একজন করে রয়েছেন। আটকদের বয়স ছিল ১৬ থেকে ৪৮ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তাদের কয়েকজন পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়। কেউ কেউ অফিসারদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসী আটক
প্রবাসীর একুশের ভাবনা

ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ বলেন, সব অভিবাসী কর্মীদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৫৯-এর বিধান নিশ্চিত করতে ইমিগ্রেশন প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এছাড়াও অভিবাসন নিয়োগকর্তাদের এবং জনসাধারণকেও সতর্ক করা হয় অনথিভুক্ত অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াআটকপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি