• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯
অ+
অ-
মালয়েশিয়ার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে গোসলে নেমে ডুবে যাওয়া বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রাশিদুলের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাশিদুল ও তার দুই বন্ধু মিলে গেবেং সমুদ্রসৈকতে গোসল করতে যান। 

পরে সাঁতার কেটে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলে ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু সাঁতরে তীরে উঠে এলেও ডুবে গিয়ে নিখোঁজ হন রাশিদুল।

রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানান। পরে বিকেল সোয়া ৩টার দিকে কারখানার ম্যানেজার স্থানীয় পুলিশকে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

এরপর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোহাম্মদ রাশিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশি প্রবাসী রাশিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) রাখা হয়েছে।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারমালয়েশিয়া

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

Google News
ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর