• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বনভোজন ও পিঠা মেলা

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৪
অ+
অ-
কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বনভোজন ও পিঠা মেলা

মধ্যপ্রাচ্যের কুয়েতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দুই দিনব্যাপী বনভোজন ও পিঠা মেলার আয়োজন করা হয়েছে। কুয়েত সিটি থেকে দূরে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে সেবদি এলাকায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুক্রবার পিঠা মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পিঠা মেলায় প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো হাতে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, তেলের পিঠা, পোয়া, চমচম, সন্দেশ, কেকসহ হরেক রকমের ফসরা সাজিয়ে বসেন। বসন্তের সাজে সাজেন নারী, শিশু ও কিশোর-কিশোরীরা। মরুর বুকে তৈরি হয় একখণ্ড বাংলাদেশ। কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন একমঞ্চে।

dhakapost

আরও পড়ুন

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মৌসুমীর কাব্যগ্রন্থ ‘দুঃখ পোষা লাজুক লতা’-র মোড়ক উন্মোচন
সংসদ নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা : কুয়েতে বিজয় উৎসব

বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মুহিত নাজমুল, উপদেষ্টা শাহ নেওয়াজ নজরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন, সমন্বয়ক প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সামসুল হক, মোহাম্মদ কামাল হোসেন, বিলাল উদ্দিন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

dhakapost

বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদ বলেন, দেশ থেকে হাজার কিলোমিটার দূরে পরিবার প্রিয়জন ছাড়া প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য চিত্ত বিনোদনে আমাদের এই বনভোজন ও পিঠা মেলার আয়োজন। ব্যাপক উপস্থিতিতে আমাদের আয়োজন সফল ও সার্থক হয়েছে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে শিশুদের খেলাধুলা ও র‍্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কমিউনিটির নেতারা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার