• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন গ্রাউন্ড উদ্বোধন

কুয়েত প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪
অ+
অ-
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন গ্রাউন্ড উদ্বোধন

গ্রাউন্ড সংকটের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যক্রম। কুয়েতে আল রাই অঞ্চলে নতুন দুটি ক্রিকেট গ্রাউন্ড ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনদের টি-১০ টুর্নামেন্টের মধ্য দিয়ে উদ্বোধন হলো এই তিনটি ক্রিকেট গ্রাউন্ড। তাতে কুয়েতে ক্রিকেটপ্রেমীদের মাঝে আবার উৎসাহ উদ্দীপনা ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় দিবসসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে বেশ সাড়া জাগিয়েছে। সেসব টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ কুয়েতে বিভিন্ন দেশের প্রবাসীদের ক্রিকেট দল অংশ নেয়। পুরোনো ক্রিকেট গ্রাউন্ড বন্ধ এবং নতুন ক্রিকেট গ্রাউন্ড তৈরিতে প্রায় দেড় বছর সময় লাগায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যক্রম প্রায় বন্ধ ছিল। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সহযোগিতায় উদ্বোধনী টি-১০ প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের মাধ্যমে মাঠটি উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।  এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেব্জু মিয়া, ক্রীড়া সংগঠক মো. সারোয়ার, ফকরুল ইসলাম, তামিমসহ আরও অনেকে। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। 

বিজ্ঞাপন

প্রবাসী বাংলাদেশিদের ১২টি দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনরা দুটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। টসে জিতে ভাইস ক্যাপ্টেন গ্রুপ পাঁচ উইকেটের বিনিময়ে ১১২ রানের টার্গেট দেয় ক্যাপ্টেন গ্রুপকে। ১০ ওভারে চার উইকেটে ৮৬ ছিয়াশি রান নিলে ২৬ রানে ভাইস ক্যাপ্টেন দলের কাছে হেরে যায় ক্যাপ্টেন গ্রুপ। খেলায় সর্বোচ্চ ৪৬ রান নিয়ে মোহাম্মদ শরিফ  ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। দীর্ঘ দেড় বছর পর আবার খেলার গ্রাউন্ড পেয়ে আনন্দিত ক্রিকেটপ্রেমীরা।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার