• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

টরন্টোয় শিশুদের রং তুলিতে এক টুকরো বাংলাদেশ

লায়লা সেরনিয়াবাত, কানাডা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩
অ+
অ-
টরন্টোয় শিশুদের রং তুলিতে এক টুকরো বাংলাদেশ

টরন্টোয় বাঙালি শিশুরা তুলি আর রং পেন্সিলের আঁচড়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ আর মহান ভাষা আন্দোলনকে। কানাডার স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন এর আয়োজন করে বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস)। 

বিজ্ঞাপন

টরন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থের রেডহট তন্দুরী মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে ৩০ জন শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 

১১বারের মতো বিআইইএস আয়োজিত এবারের চিত্রাঙ্কনের বিষয় ছিল-আমার দেশ, আমার ভাষা। শিশুদের রং তুলিতে শহীদ মিনার, রক্ত, ভাষার দাবিতে বাঙালীদের স্লোগান, মিছিল, এমন খণ্ডচিত্র ফুটে ওঠে। ছয় থেকে পনের বছর বয়সী দু’টি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় উভয় বিভাগে মোট ২০ জন প্রতিযোগীকে বিজয়ী, তাদের সনদ এবং ৫০০ ডলার প্রাইজমানি ও বাকি অংশগ্রহণকারী সবাইকে সনদসহ পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলিতে ছিলেন ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী লাবিবা রহমান সারারা ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির উমাইমা মেহবুবা।

আরও পড়ুন

কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে প্রত্যাহার
টরন্টোতে নাটক ‘এক জোড়া জুতো’ মঞ্চস্থ

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস আয়োজিত এ অনুষ্ঠান দেখতে আসেন এমপিপি ডলি বেগম, এমপিপি মেরি মার্গারেট, টরন্টো সিটি কাউন্সেলর ব্র্যাড ব্রেডফোর্ড, সাংবাদিক শওগাত আলি সাগর, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ প্রমুখ। কমিউনিটির বিভিন্ন শ্রেনী ও পেশার বিপুল সংখ্যক লোক পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে চিত্রাঙ্কন অনুষ্ঠানের উদ্দেশ্য ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিআইইএস এর প্রেসিডেন্ট মো. আলমগীর কবির, সংগঠনের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন, পরিচালক মোস্তফা আকন্দ, কাউন্সেলর ব্র্যাড ব্রেডফোর্ড, সাংবাদিক শওগাত আলি সাগর, আসমা আহমেদ, এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন শিশু চিত্রশিল্পী ও তাদের অভিভাবকগণ। 

আলোচনায় বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি বাঙালির ইতিহাস জানতেও কানাডায় প্রবাসী বাংলাদেশী শিশুদের উদ্বুদ্ধ করবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস প্রতিবছর শিশুদের চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন ইতোমধ্যে কানাডায় বেশ সাড়া জাগিয়েছে। বিআইইএস তাদের এ আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছে। 

বিজ্ঞাপন

এমএসএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০