• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
৮ মার্চ ২০২৪, ১০:৩৮
অ+
অ-
মালয়েশিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

মালয়েশিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান।

বিজ্ঞাপন

এ সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইকমিশনার মো. শামিম আহসান।

সংক্ষিপ্ত বক্তব্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ইউনেস্কো স্বীকৃত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধুই একটি ভাষণ নয়, এ ভাষণ পুরো জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল। এ ভাষণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাও দিয়ে গেছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) জি এম রাসেল রানা ও প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

dhakapost

প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের কিছু অংশ দেখানো হয়। 

এ সময় স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং এক মিনিটের নীরবতা পালন করা হয়।  

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর৭ মার্চমালয়েশিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০