• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে বসন্ত ও পিঠা উৎসব

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে
১০ মার্চ ২০২৪, ১৬:৩৯
অ+
অ-
গ্রিসে বাংলাদেশ দূতাবাসে বসন্ত ও পিঠা উৎসব

ইউরোপের দেশ গ্রিসে ঋতুরাজের দেখা না মিললেও উৎসবে মেতেছেন বাংলাদেশি নারীরা।

বিজ্ঞাপন

গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য এথেন্সের বাংলাদেশ দূতাবাস এবার বর্ণিল বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে। শনিবার (৯ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে এ উৎসবে বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু অংশ নেন।

dhakapost

বাংলাদেশ থেকে অনেক দূরে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবহীন ব্যস্ত জীবনে এ আয়োজন ছিল অত্যন্ত আনন্দময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠানে তারা তাদের ভালো লাগা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করেন এবং প্রত্যেকে গান, আবৃত্তি অথবা কৌতুক পরিবেশন করেন। তাদের মুখরতায় বাংলাদেশ দূতাবাস যেন চাঁদের হাটে পরিণত হয়।

আরও পড়ুন

মালয়েশিয়ায় প্রবাসীদের ৩ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে দূতাবাস
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো নারী দিবস উদযাপন
বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান রাষ্ট্রদূতের

বিজ্ঞাপন

dhakapost

নারীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সফল হওয়ায় অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিণী রেবেকা সুলতানা তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রিসপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার