বিজ্ঞাপন

মোজাম্বিকে নিজ ঘর থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

অ+
অ-
মোজাম্বিকে নিজ ঘর থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে নিজ ঘর থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে দেশটির জামবেজিয়া প্রদেশের মিলাঞ্জি জেলার নুটুকো এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরল ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ ছরোয়ার উদ্দিন (২৮) ও একই এলাকার আব্দুল মতলবের ছেলে ছাবের আহমদ (৩৫)।

মোজাম্বিকে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা জানান, ২০১৬ সাল থেকে একসঙ্গে মিলাঞ্জির মালাউই সীমান্তে ব্যবসা করছিলেন মোহাম্মদ ছরোয়ার উদ্দিন ও ছাবের আহমদ। ব্যবসার খাতিরেই তারা শহরে থাকতেন। মাঝেমধ্যে দোকানে গিয়ে হিসেবনিকেশ করে আবার শহরে ফিরে আসতেন। গত ২০ এপ্রিল মোহাম্মদ ছরোয়ার উদ্দিন মিলাঞ্জি থেকে দোকানের হিসেব নিয়ে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ছরোয়ার উদ্দিনের ছোট ভাইসহ কয়েকজন বাংলাদেশি শুক্রবার রাত ৯টার দিকে খোঁজ নিতে বাসায় যান। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরের ঢুকে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। বাসার ভেতরে টাকা, মোবাইল সবকিছু ঠিক ছিল। এমনকি তাদের শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না।

স্থানীয়রা বলছেন, তারা যে কক্ষে থাকতেন তার পাশেই ভুট্টা গুদামজাত করে রাখা ছিল। ভুট্টায় যাতে পোকা না ধরে সে জন্য কীটনাশক দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষাক্ত গ্যাসেই তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

এসকেডি

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

বিজ্ঞাপন