• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাহিদ হোসেন জনি, কুয়েত
১৬ মার্চ ২০২৪, ১৭:১৩
অ+
অ-
কুয়েতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুয়েতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনটি গ্রুপে ভাগ করা প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা, অপরূপ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধার ছবি এঁকেছে কুয়েতে বেড়ে ওঠা শিশু-কিশোররা।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. মুনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার